বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোথায় তেমন অঘটন ঘটেনি।
মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রবার্ট গিবসন বলেন, সিটি করপোরেশনে সবাই ভোট দিতে আসছেন। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হচ্ছে।
এদিকে এ নির্বাচনে সকাল থেকেই বিভিন্ন স্থানে অনিয়ম ও কারচুপির ঘটনার খবর পাওয়া যায়। এসব অভিযোগে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।