ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন। সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন মিলে নির্বাচন একপাক্ষীক করার চেষ্টা করেছে, এমন অভিযোগ করেন তিনি।
তার পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচনের প্রতি জোনায়েদ সাকির অনাস্থার কথা জানান। প্রতিনিধি দলের সদস্য মো. মোসত্ফা জানান, ৪০টি কেন্দ্রে তাদের কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। নির্বাচনে চরম অনিয়ম ও কারচুপি হয়েছে। এ নির্বাচনে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। তাই জোনায়েদ সাকি নির্বাচনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।