জয়পুরহাটে জাল টাকাসহ গ্রেফতার ৩


জয়পুরহাটে এক লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিনজন জাল নোট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃকতরা হলো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হরিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হামিদুর রহমান ওরফে শাহিন (৩৪), প্রতাপ পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে শাহিনুর আলম ওরফে রুবেল(৩২) ও বগুড়া জেলা সদরের শাহ পাড়া গ্রামের শমসের আলীর ছেলে আমিন প্রমানিক(৩০)।
আক্কেলপুর থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আক্কেলপুর শহরের পশুর মোড় এলাকা থেকে ১০হাজার টাকার জাল নোট সহ শাহিনুর আলম ওরফে রুবেল নামে এক জাল নোট ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক আজ বুধবার ভোর রাতে অপর ওই দুই জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ১লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এই জাল নোট ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।