প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৩২

 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ ওভারে ৩৩২ রান।  বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

 

এর আগে মঙ্গলবার প্রথম দিন শেষে ৮৯.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৩৬ রান। ব্যক্তিগত ২৫ রান নিয়ে আউট হয়ে যান ওপেনার তামিম ইকবাল। ইয়াসির শাহের বলে আজহার আলীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৯২ রানের মাথায় মোহাম্মদ হাফিজের বলে ও ক্যাচে ফিরে যান ইমরুল (৫১)।

 

এরপর ওয়াহাবা রিয়াজের বলে ও সরফরাজ আহমেদের ক্যাচে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ (৪৯)। মুমিনুল হক ১৬০ বল খেলে ৮০ রান করে বাবারের বলে এলবির ফাঁদে পড়েন। আজ জুলফিকার বাবরের বলে আসাদ শফিককে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব আল হাসান (২৫)। সাকিবের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তোলেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। কিন্তু মোহম্মদ হাফিজের আঘাত তাদের সেই প্রতিরোধ ভেঙে দেয়। তার বলে আসাদ শফিককে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য সরকার (৩৩)। এর পরের ওভারেই ফেরেন মুশফিকুর রহিম। ইয়াসির শাহের বলে মিসবাহ-উল হকের ক্যাচে ব্যক্তিগত ৩২ রানে আউট হন তিনি। এরপর তাইজুল ইসলামকে (১) বোল্ড করেন ইয়াসির। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩২৫ রান।

 

বিরতি থেকে ফিরে মোহম্মদ শহিদ ১০ রানে আউট হন। ওয়াহাব রিয়াজের বলে মিসবাহর ক্যাচে বিদায় নেন তিনি। এরপর আবারো ওয়াহাব আঘাতে ফিরে যান রুবেল হোসেন। ব্যক্তিগত ২ রান করে সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।