সালাউদ্দিন কাদেরের আপিল শুনানি কার্যতালিকায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডে রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় রয়েছে। আবেদনটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আজ কার্যতালিকার ৫ নম্বরে  রয়েছে।


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে এ আপিল শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


একই বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি চলছে।