২ দশক পেরিয়ে শিরোনামহীন

নিজেদের গায়কী আর কম্পোজিশন নিয়েই আলাদাভাবে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয় শিরোনামহীন। দেখতে দেখতেই ব্যান্ডদলটির ২০ বছর পেরিয়ে গেল!
 
শিরোনাম ব্যান্ডের শুরুটা হয় ১৯৯৬ সালের পহেলা বৈশাখ। এ বছর জনপ্রিয় ব্যান্ডটির দুই দশক পূর্তি হলো। ওই দিন রাজধানীর কলাবাগান মাঠে তারা উদযাপন করে ২০তম জন্মদিন। আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে সরাসরি সঙ্গীত পরিবেশন করবে এই ব্যান্ড।
 
শিরোনামহীনের বর্তমান লাইনআপ :জিয়া (বেজ গিটার), তুহিন (কণ্ঠ), দিয়াত (গিটার), শাফিন (ড্রামস) এবং রাসেল (কিবোর্ড)।