ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপালন করেও পারিশ্রমিক না পেয়ে সড়ক আটকে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। বুধবার রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে সার্জেন্ট তরিকুল ইসলাম জানান, গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর যাওয়ার রাস্তা আটকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিক্ষোভ করছেন নির্বাচনে দায়িত্বপালন করা আনসার সদস্যরা। এতে ঐ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিক্ষোভরত আনসার সদস্যরা বলেন, মঙ্গলবার অনুষ্ঠতি সিটি করপোরেশন নির্বাচনে তারা দায়িত্বপালন করলেও পারিশ্রমিক দেয়া হয়নি। তাই পাওনা আদায়ের লক্ষ্যে তাদের এই বিক্ষোভ।
বিস্তারিত আসছে.............