চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় তিনি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছাঁন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম তার পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মাহবুব-উজ-জামান রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।
এর আগে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।