বিএসএমএমইউর প্রতিষ্ঠাবার্ষিকী আজ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস আজ। দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচতলায় জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যালে সকাল ৮টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৪০ মিনিটে বটতলা থেকে শোভাযাত্রা বের করা ও বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় পত্তাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, স্মরণিকা প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের মাসিক মুখপাত্র বিশ্ববিদ্যালয় সংবাদ প্রকাশ, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।