হাফিজকেও ফেরালেন শুভাগত

 
খুলনা টেস্টের বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক মোহম্মদ হাফিজকে সাজঘরে ফিরিয়েছেন শুভাগত হোম। বৃহস্পতিবার রিপোর্ট লেখা পর্যন্ত ১২২ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৪৩১ রান। ব্যাট করছেন মিসবাহ উল হক (৪৪) ও আসাদ শফিক (১২)।
 
এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায়। জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ২২৭ রান। মোহাম্মদ হাফিজ সেঞ্চুরি করে ১৩৭ ও আহজার আলী ফিফটি করে ৬৫ রানে অপরাজিত ছিলেন।
 
বৃহস্পতিবার মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে শুভাগত বোল্ড করেন আজহারকে (৮৩)। বিরতি থেকে ফিরে ইউনুস খানকে (৩৩) বোল্ড করেন তাইজুল ইসলাম। এরপর নিজের দ্বিতীয় আঘাত হানেন শুভাগত হোম। তার বলে মাহমুদুল্লাহর ক্যাচে আউট হন দ্বিশতক করা হাফিজ (২২৪)।