ব্রাহ্মণবাড়িয়ায় খাল থেকে কিশোরের লাশ উদ্ধার

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ইমন (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জয়কৃষ্ণ বাড়ি এলাকার ধানি জমির খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের মোঃ রবিউলের ছেলে।

আরও পড়ুনঃ ছাদ ধ্বসে পড়লো রংপুর কোর্ট মসজিদ কমপ্লেক্সের

নবীরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত রায় জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু