অর্ধশতক করে ফিরলেন মিসবাহ

 
খুলনা টেস্টে বাংলাদেশের বিপক্ষে অর্ধশক করে সাজঘরে ফিরিয়েছেন মিসবাহ-উল হক । বৃহস্পতিবার রিপোর্ট লেখা পর্যন্ত ১৩৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪৮০ রান। ব্যাট করছেন আসাদ শফিক (৩৮) ও সরফরাজ আহমেদ (৮)।
 
এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায়। জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ২২৭ রান। মোহাম্মদ হাফিজ সেঞ্চুরি করে ১৩৭ ও আহজার আলী ফিফটি করে ৬৫ রানে অপরাজিত ছিলেন।
 
বৃহস্পতিবার মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে শুভাগত বোল্ড করেন আজহারকে (৮৩)। বিরতি থেকে ফিরে ইউনুস খানকে (৩৩) বোল্ড করেন তাইজুল ইসলাম। এরপর নিজের দ্বিতীয় আঘাত হানেন শুভাগত হোম। তার বলে মাহমুদুল্লাহর ক্যাচে আউট হন দ্বিশতক করা হাফিজ (২২৪)। অর্ধশতক করে তাইজুলের বলে ও রুবেল হোসেনের ক্যাচে আউট হন মিসবাহ (৫৯)।