শ্রমিক ছাঁটাই না করতে জুট মিলস এসোসিয়েশেনকে পরামর্শ




 বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অতিরিক্ত শ্রমিক ছাঁটাই না করতে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশেনকে (বিজিএমসি) পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আাজম, বেগম মন্নুজান সুফিয়ান, ডাঃ মোঃ এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবিনা আক্তার তুহিন সভায় উপস্থিত ছিলেন । এ ছাড়াও বিশেষ আমন্ত্রনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সভায় উপস্থিত ছিলেন ।

সভায় প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শণ করে যে সব নির্দেশনা দিয়েছেন তার ভিত্তিতে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের উপর প্রণীত উপাস্থাপনার মূলতবী অংশ নিয়ে এবং আসন্ন বাজেটে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ প্রসঙ্গে আলোচনা হয় ।

সভায় পাট ও বস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে আসন্ন বাজেটে বরদ্দের বিষয়ে এনবিআর এবং অর্থমন্ত্রনালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির নিকট সহযোগিতা কামনা করা হয়। সভায় পাট ক্রয়ের জন্য বরাদ্দ করা অর্থ বিজিএমসিকে সময় মত প্রদান করার সুপারিশ করা হয়। সভায় এনবিআর এর সদস্যসহ মন্ত্রাণলয়ের সচিব এবং মন্ত্রনালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।