আজ দেশের ৮৩টি হলে একসাথে মুক্তি পাচ্ছে আরেফিন শুভ ও মাহিয়া মাহী অভিনীত ‘ওয়ার্নিং’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। ছবিটির অডিও অ্যালবাম এরইমধ্যে রিলিজ পেয়েছে। এর আগে এই জুটির ছবি ছিল ‘অগ্নি’। এটি তাদের দ্বিতীয় ছবি। তবে মুক্তির দিন উত্সবে থাকছেন না ছবির পাত্র-পাত্রী। আমেরিকাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আজকেই দেশ ছাড়ছেন আরেফিন শুভ। তাই মুক্তির দিন আর থাকতে পারছেন না তিনি। অন্যদিকে ছবির নায়িকা মাহী আগামীকাল কলকাতায় যাচ্ছেন। যার প্রস্তুতিতেই ব্যস্ত থাকবেন আজ। কলকাতায় তার ‘অগ্নি-২’ ছবির শুটিং করতেই আগামীকাল পাড়ি জমাচ্ছেন কলকাতায়। মুক্তির এই আনন্দে তাই কিছুটা ভাটা হয়তো পড়বেই। মাহীকে বরাবরই দেখা যায় জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে, এমন সমালোচনা ভেঙে দিলেন এবার মাহী। ‘ওয়ার্নিং’ ছবিটি মুক্তি পাচ্ছে ম্যাপল ফিল্মস’র ব্যানারে।