চতুর্থ দিনে ব্যাট করছে পাকিস্তান

 
খুলনা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করছে পাকিস্তান। শুক্রবার রিপোর্ট লেখা পর্যন্ত ১৫৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫৮৩ রান। ব্যাট করছেন আসাদ শফিক (৬৯) ও সরফরাজ আহমেদ (৭৬)।
 
বুধবার তৃতীয় দিনশেষে সফরকারীরা  ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান সংগ্রহ করে।  আসাদ শফিক ৫১ রান আর সরফরাজ আহমেদ ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন।
 
প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান। জবাবে মোহম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে বড় রানের লিড নিয়েছে পাকিস্তান।