খুলনা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২৯৬ রানের লিড নিয়েছে পাকিস্তান। শুক্রবার ১৬৮ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে সফরকারীরা ৬২৮ রান সংগ্রহ করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপরই সব উইকেট হারায় বাংলাদেশ। সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে পাকিস্তান সংগ্রহ করে ১ উইকেটে ২২৭ রান। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান করে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রানের লিড নেয় সফরকারীরা। আজ মধ্যাহ্ন বিরতি যাওয়া আগেই পাকিস্তান অল আউট হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৬ উইকেট , শুভাগত হোম ২ উইকেট এবং সাকিব আল হাসান ও মোহম্মদ শহিদ ১টি করে উইকেট নিয়েছেন।