জয়পুরহাটে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও শাড়ী উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি ভারতীয় শাড়ীও জব্দ করা হয়েছে।
 
জয়পুরহাট-৩ বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবি’র একটি টহল দল উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৫০ হাজার প্রাকটিন ট্যাবলেট, ৫০ হাজার ডেক্সিন ট্যাবলেট, ৪০০ টি সেনেগ্রা ট্যাবলেট এবং ২৫টি ভারতীয় উন্নত মানের শাড়ী উদ্ধার করে বিজিবি। এগুলোর আনুমানিক মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং শাড়ীগুলো হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে।