কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শনিবার

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার সকাল সাড়ে ১০টায়। 
কেন্দ্রীয় ১৪ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
 
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।