নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে ৯৬ শ্রমিককে পুড়িয়ে মেরেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই শ্রমিকরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছেন। আর এদেরকে এভাবে হত্যা করবে তার বিচার হবে না, তা হতেই পারে না।
মন্ত্রী আরও বলেন, হরতাল-অবরোধের নামে যারা পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিরুদ্ধে বিচারের দাবিতে সারাদেশের জনগণকে আন্দোলনে নামতে হবে।