সিরাজগঞ্জে ৩ দোকান, ১ বাড়ি পুড়ে গেছে

 
 
 
সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় এক অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার  ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে—ভোররাতে বজ্রপাত হলে জিন্নাহ মার্কেটের একটি দোকানের ওপর ঘরটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে দমকল বাহিনী এসে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে পুড়ে য়ায় একটি ওয়ার্কশপ, একটি ফার্নিচারের দোকান, একটি সেলুনসহ কাছাকাছি একটি বাড়ির মালামাল। 
দমকল বাহিনীর প্রাথমিক ধারণা—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এ দিকে, অগ্নিকাণ্ডে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেন—৩০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে।