চট্টগ্রামে জিপ-অটো সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারিতে জিপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোচালক আহত হয়েছেন। 
 
শুক্রবার দুপুরে উপজেলার চাড়িয়া ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার কাটির হাট ইউনিয়নের বিপুল দাশের স্ত্রী সনজিতা দাশ (৩৫) ও তাদের ছেলে হৃদয় দাশ (১২)।
 
অটোচালক মো. মাসুদকে (৩০) আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাটহাজারি থানার এসআই মো. তৌহিদ বলেন, নাজিরহাটগামী মালামাল বোঝাই একটি জিপের সঙ্গে  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ দুই আরোহী আহত হন। 
 
পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সনজিতা ও হৃদয়কে মৃত ঘোষণা করেন।