যশোরের বেনাপোল পোর্ট থানার লোকাল বাস স্ট্যান্ড এলাকা থেকে শুক্রবার রাতে নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে একটি নাইন এমএম পিস্তলসহ আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। তিনি বেনাপোলের পুটখালী গ্রামের বাসিন্দা।
যশোর র্যাব-৬’র মেজর ফয়সাল জানান, পোর্ট থানার লোকাল বাস স্ট্যান্ড এলাকায় অস্ত্রের একটি চালান বেচাকেনা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে ব্যাস স্ট্যান্ড এলাকা অস্ত্র কেনাবেচার অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তলসহ নাসির উদ্দিনকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন র্যাব’র হেফাজতে রয়েছে।। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।