৯ উইকেটে পাঞ্জাবকে হারলো দিল্লি

শুক্রবার দিনের প্রথম খেলায় পাঞ্জাবের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় দিল্লি। 
 
স্বাগতিকদের মাঠ ফিরোজ শাহ কোটলায় টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অতিথি দল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৮ রান তুলতে পারে তারা। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ভিড মিলার। 
 
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ১৩ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে ১১৯ রান তোলে তারা। দিল্লির পক্ষে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মৈনাক আগরওয়াল ও শ্রেয়াস আয়ার অর্ধশতক করেন। ৫৪ রান করে আয়ার আউট হলেও ৫২ রানে অপরাজিত ছিলেন আগরওয়াল। 
 
২০ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান দিল্লির কোল্টার-নিল।