রাজশাহীতে বাস ট্রলির সংঘর্ষে যুবক নিহত

নগরীতে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির শ্রমিক আনোয়ার হোসেন (৩০) নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় নগরীর শাহ্ মখদুম থানার পোস্টাল একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়ার বাসিন্দা। 
 
শাহ্ মখদুম থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে নওগাঁগামী বাসের সঙ্গে পোস্টাল একাডেমির সামনে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির পেছনে থাকা শ্রমিক আনোয়ার ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায়  ইউডি মামলা হয়েছে।