ডিএসইর পিই রেশিও কমেছে

 
 
 
গত সপ্তাহের বেশি দিন পুঁজিবাজারে দরপতন হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) কমে গেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে পিই রেশিও কমেছে ৭ দশমিক ১৩ শতাংশ।
 
ডিএসই সূত্রে জানা গেছে—সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৪২ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে ছিল ১৫ দশমিক ৫৩। অর্থাত্ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ৭ দশমিক ১৩ শতাংশ বা ১ দশমিক ১১ শতাংশীয় পয়েন্ট।
 
সপ্তাহ শেষে খাত ভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৬ দশমিক ৩৯, আর্থিক খাতের ৮ দশমিক ৮৬, প্রকৌশল খাতের ২১ দশমিক ২৬, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৪৫, বস্ত্র খাতের ১০ দশমিক ১৭, সিমেন্ট খাতের ১৪ দশমিক ৮৮, তথ্যপ্রযুক্তি খাতের ১৬ দশমিক ৩৬, বিমা খাতের ১৫ দশমিক ১২, বিবিধ খাতের ২২ দশমিক ৯৮ এবং  টেলিযোগাযোগ খাতের ২২ দশমিক ৮১ পয়েন্টে।
 
সপ্তাহ শেষে ক্যাটাগরি ভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৩ দশমিক ৮৭, ‘বি’ ক্যাটাগরির ২১ দশমিক ৪৫ এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৭ দশমিক ২ পয়েন্টে।