আনিসুল হকের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে: আতিকুল ইসলাম

প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনর নববির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতির কথা জানান তিনি। মেয়র বলেন, ঢাকায় প্রবেশের রাস্তাগুলো সবার আগে পরিষ্কার করা হবে। সেই সঙ্গে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে। 

আরো পড়ুন: ‘কোহলির সবচেয়ে বড় অস্ত্র ধোনি’

রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, পোস্টার সরানোর কাজ শুরু হয়ে গেছে। যত দ্রুত সম্ভব তা শেষ করা হবে। 

ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদ।

ইত্তেফাক/জেডএইচ