বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সাংবাদিক নির্যাতন অাশঙ্কাজনক হারে বেড়েছে। ২০১৪ সালে এই নির্যাতনের মাত্রা ছিল শতকরা ৩৩ দশমিক ৬৯ ভাগ। এর মধ্যে প্রায় ২৩ শতাংশ সংঘটিত হয়েছে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। বাকি ১১ ভাগ সংঘটিত হয়েছে সরকারী কর্মকর্তাদের দ্বারা।
রবিবার ঢাকা রিপোর্টিস ইউিনিট মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে মানবাধিকার সংগঠন 'আর্টিকেল ১৯'-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান এসব তথ্য তুলে ধরেন।
'আর্টিকেল ১৯'-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ২১৩ জন সাংবাদিক ও আটজন ব্লগার বিভিন্নভাবে আক্রমন ও নির্যাতনের শিকার হয়েছেন।
এর মধ্যে চারজনকে হত্যা, ৪০ জনকে গুরুতর জখম ও ৬২ জনকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে।
১৭ জন সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালত আবমাননার মামলা হয়েছে।