সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের তিনটি বিলের ২৫টি মৎস্য ঘের থেকে ১৫’ লক্ষাধিক টাকার বাগদা চিংড়ী লুট করেছে ডাকাতরা। রবিবার ভোররাতে এ ঘটনাটি ঘটে।
ঘের মালিক গোদাড়া গ্রামের খলিলুর রহমান ও বালিয়াপুর গ্রামের কামাল গাজী জানান, উপজেলার শোভনালী ইউনিয়নের কাপালির চক, সোনাই ও গুইলক্কর বিলের ২৫টি মৎস্য ঘেরে রোববার ভোর রাতে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল হানা দেয়। কর্তব্যরত নৈশপ্রহরীদের বেঁধে রেখে ডাকাতরা এ সময় মৎস্য ঘেরের ঘুনি ঝেঁড়ে ১৫’ লক্ষাধিক টাকার বাগদা চিংড়ি লুট করে নিয়ে যায়।
আশাশুনি থানায় যোগাযোগ করা হলে তারা বলেন, বিষয়টি তাদের জানা নেই।