সিটি নির্বাচনের কোন অভিযোগ আমলে আনা হবে না: রেলমন্ত্রী

 
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, সিটি কর্পোরেশন  নির্বাচনের কোন অভিযোগ আমলে আনা হবে না। রবিবার দুপুরে গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, খালেদা জিয়া পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে আবার সিটি নির্বাচনে ভোট চেয়েছেন। তারা পরাজিত হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। আগে ৪টি সিটিতে জয়লাভ করেছে। তখন তারা কোন মন্তব্য করেনি। নির্বাচনে পরাজিত হলেই তারা কারচুপির অভিযোগ আনে।
 
তিনি খালেদা জিয়ার সমালোচনা করে করে বলেন, ভবিষ্যতে খালেদা জিয়ার  নাশকতা অরাজকতা ও ধ্বাংসাত্নক কর্মকান্ড প্রতিহত করা হবে। তিনি আন্দোলন ও অবরোধের নামে রেলে বগি, ইঞ্জিনে আগুন দিয়ে দেশের সম্পদ ধ্বংস করেছেন।
 
মন্ত্রী মুজিবুল হক বলেন, বিয়ের পর স্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই রুহের মাগফিরাত কামনায় টুঙ্গিপাড়া এসেছি ।