সাভারে পৃথক স্থান থেকে এক নারী পোশাক শ্রমিক এবং এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এবং শনিবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাড়ি থেকে মাহবুবা আক্তার (২২) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সাভার থানা পুলিশ।
অন্যদিকে শনিবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকার আবুল হোসেনের দোতলা বাড়ির একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোলেনা খাতুন (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত গৃহবধূ পাবনা জেলার চাটমোহর থানার দুবলাপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। তিনি তার স্বামীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন।
আরও পড়ুনঃ তিন সাঁওতাল হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে ঘটনা দুটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু