সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের মরা গাঙে কখনও জোয়ার ছিল না, জোয়ার আসবেও না। তারা আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। আন্দোলনে যেমন তাদের কর্মী নেই, তেমনি নির্বাচনেও এজেন্ট নেই।
রবিবার দুপুরে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে তিনি নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন শেষে উপজেলা সদরের ডাকবাংলোতে সাংবাদিকদের বলেন, মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনেই সিটি নির্বাচনে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে। সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কিভাবে এতো ভোট পেল সে বিষয়ে প্রশ্ন থেকে যায়।
তিনি অারও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে জাতিসংঘসহ কয়েকটি দেশের যে মাতামাতি তা নজিরবিহীন।