‘খালেদা জিয়াকে দেশ থেকে বের করে দিতে হবে’

 
 
 
 
 
 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগুনযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্রের স্বার্থে তাকে দেশ থেকে বের করে দিতে হবে।’ রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘কতিপয় শিক্ষিত শয়তানরা মুখে গণতন্ত্রের কথা বললেও মূলত আগুনযুদ্ধের নেতৃত্ব দেয়। আর শিক্ষিত শয়তানদের নেতা খালেদা জিয়া, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ঠেলা মেরে ফেলে দিয়ে দেশে নতুন সংকট তৈরি করতে চান।’
 
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাসানুল হক ইনু বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষকদের যে মর্যাদা দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। শিক্ষকদের সম্মানজনকভাবে বাঁচার জন্য তাদের ভাতা বৃদ্ধি করতে হবে।’
 
প্রথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ঘর দেখে প্রশংসা করি কিন্তু তার ভেতের দিকে তাকাই না। এই প্রাথমিক শিক্ষকরাই ছাত্র-ছাত্রীদের ভিত তৈরি করেন।’
 
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।