আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘সিটি নির্বাচনে নিজের ব্যর্থতা ঢাকার জন্য বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে গিয়ে ধরনা দিচ্ছে। এতে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ পাচ্ছে।’ রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যারা খেলায় হেরে যায়, তারাই রেফারি বা আম্পায়ারের কাছে বেশি নালিশ করে। আবার কেউ পরীক্ষায় ফেল করলে বলে প্রশ্ন কঠিন হয়েছে। বিএনপির ক্ষেত্রেও এমনটি হয়েছে। নির্বাচনে হেরে তারা বিদেশিদের কাছে নালিশ করছে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।