কানাডার টরন্টোতে আগামী ১৪ মে থেকে শুরু হচ্ছে ‘আর্ন্তজাতিক সাউথ এশিয়ান চলচ্চিত্র উত্সব-২০১৫’। পাঁচ দিনব্যাপী এ উত্সবে প্রদর্শিত হবে বাংলাদেশের তিন চলচ্চিত্র। এগুলো হলো শাহ আলম কিরনের ‘একাত্তরের মা জননী’, আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ ও রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’। উত্সবটি শেষ হবে ১৮ মে। উত্সবে বাংলাদেশ থেকে যোগ দেবেন শহীদুজ্জামান সেলিম, রোকেয়া প্রাচী, নিপুণ, শাহ আলম কিরণ এবং আশরাফ শিশির।