গ্রিসে বাজবে শহীদের বিয়ের সানাই

 
কোটি কোটি সুন্দরীর হূদয় ভেঙে বলিউডের ‘কিউট বয়’ খ্যাত শহীদ কাপুর যে সবার অচেনা এক সুন্দরীর সাথে বাকি জীবন কাটিয়ে দিতে যাচ্ছেন সে খবর সবার জানা আছে। কিন্তু জল্পনা-কল্পনার কি আর শেষ আছে! বিয়েটা কোথায় হবে তা তো জানা হলো না। কি কাপড় পরবেন বর-কনে সব যেন জানা চাই শহীদ ভক্তদের। আরও আছে খাবার-দাবারের বিষয়। তবে এখন পর্যন্ত শহীদ তার ভক্তদের জন্য জানিয়ে দিয়েছেন বিয়েটা তিনি দেশের মাটিতে করছেন না। বিয়ে করার জন্য পাড়ি জমাবেন সুদূর গ্রিসে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে সোজা নতুন বউ নিয়ে বাড়ি ফিরবেন কি না তাও কিছু এখনও জানাননি। এদিকে বিয়ের জন্য সব কাজ বন্ধ করে দিয়েছেন ‘হায়দার’ সাহেব। ফারজি ছবির পরিচালক ও প্রযোজককে জানিয়ে দিয়েছেন জুনের আগে আর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না তিনি।