ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে চাচার লাঠির আঘাতে স্কুল ছাত্র ভাতিজা আশিকুর রহমান ( ১৩ ) নিহত হয়েছে। সে একই উপজেলার বসন্তপুর হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র এবং আমিরুল ইসলামের ছেলে।
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, পারিবারিক কারণে শুক্রবার রাতে চাচা জাহাঙ্গীর হোসেনের সাথে তার বাবার কলহ বাঁধে। এ সময় চাচার লাঠির আঘাতে আশিকুর গুরুতর আহত হয়। তাকে প্রথমে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সোমবার সকালে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়। পরে লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।