জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমই ব্লগার ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
সোমবার দুপুর পৌনে ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি ব্লগার ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডটি আনসারউল্লাহ বাংলা টিমই করেছে। এই হত্যাকাণ্ডের তদন্ত নিজ গতিতেই চলছে। আমরাও এই হত্যার বিষয়ে আরও তদন্ত চালাচ্ছি।
আনসারুল্লাহ বাংলা টিমকে আল-কায়েদার ক্লোজেস্ট রিলেটিভ উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক আছে এমন কোনো তথ্য নেই। তবে আনসারুল্লাহ বাংলাটিম আল-কায়েদার অনুসারী।
তিনি বলেন, আল-কায়েদার প্রচারিত ভিডিওটি সত্যি কিনা এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।