গোমতী নদীতে মাটি ভরাট বন্ধের নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদীতে মাটি ভরাটের কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। 
 
কুমিল্লার জেলা প্রশাসককে আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
 
এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে জলাধার আইনের ৮ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।