ময়মনসিংহে ব্যবসায়ী হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
 
সোমবার বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জহিরুল কবীর এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- এমদাদুল হক (২৪), জিয়াউল হক (২৩), আনিসুর রহমান (২২) ও মীর জাহান (২৫)।
 
জানা গেছে, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে তারাকান্দা উপজেলার মধুপুর এলাকার মুরগি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফকির বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
 
পথে আসামিরা আটক করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার কাছে থাকা প্রায় ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
 
এ ঘটনায় নিহতের বড় ভাই হজরত আলী ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন।