পিন্টুর মৃত্যু খতিয়ে দেখতে তদন্ত কমিটি

বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে কারা অধিদফতর এই তদন্ত কমিটি গঠন করে। 
 
এই ঘটনার তদন্ত করার জন্য ঢাকা থেকে তদন্ত কমিটি রাজশাহীর পথে রওনা হয়েছে।
 
কমিটির প্রধান হলেন, ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল চৌধুরী। ৭ মে কমিটির রিপোর্ট দাখিল করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। 
 
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন। 
 
হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার দুপুরে তিনি রাজশাহী কারাগারে মারা যান। কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।