ভারতে পাচারের সময় গতকাল রবিবার রাতে বেনাপোল’র সীমান্তবর্তী গাতিপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা মূল্যের দুই ট্রাক পাঙ্গাস মাছের পোনা চালান জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার জানান, বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা মাছ ভারতে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি রাত দুইটায় গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুই ট্রাক পাঙ্গাস মাছের পোনা জব্দ করা হয়। এসব পোনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা। সোমবার দুপুরে বেনাপোল কাস্টমসের আটক শাখায় জব্দকৃত মাছ জমা করা হয়েছে।