অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন বাংলাদেশ দল এখন খুব ভালো ক্রিকেট খেলছে। তার আশা সামনেও এ ধারাবাহিকতা ধরে রাখা যাবে। সোমবার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ (আইসিডিডিআরবি) পরিদর্শন কালে সেখানে এমন আশাবাদ জানান বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
এ সময় তার সাথে ছিলেন তামিম ইকবাল এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এ সময় তারা চিকিত্সা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠানটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
এর আগে আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক জন ডি ক্লিমেন্সের হাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত একটি ক্রিকেট ব্যাট হস্তান্তর করেন নাইমুর রহমান ও সাকিব আল হাসান।