সাগরের জাহানের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ‘ঘুম ভাঙ্গা এক বিকেল’ শিরোনামের নাটকে অভিনয় করলেন মোশাররফ করিম। আসছে ঈদকে সামনে রেখে নাটকটির শুটিং সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন করা হয়েছে। নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শাহনেওয়াজ রিপন, বাদলসহ একঝাঁক নতুন শিল্পী। নাটকটি সম্পর্কে পরিচালক শেখ সেলিম বলেন ‘গতানুগতিক গল্পের বাইরের একটি গল্প ‘ঘুম ভাঙ্গা এক বিকেল’। গল্পটি সবার ভালো লাগবে। সুখ-দুঃখ, হাসি-কান্না ছাড়াও এই নাটকে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে।’