এবং রুনা লায়লা

কিছুদিন আগেই উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা সঙ্গীত জীবনের ৫০ বছর পার করলেন। এ শিল্পীকে নিয়ে এবার ‘এবং রুনা লায়লা’ নামের একটি অনুষ্ঠানে একসাথে আড্ডায় মুখোমুখি হয়ে ছিলেন শিল্পী শাকিলা জাফর, ফাহমিদা নবী ও কণা।

 
মূলত শিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানে রুনা লায়লার বর্ণাঢ্য সঙ্গীত জীবন, ভক্ত, প্রেমসহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তারা। শুনিয়েছেন সঙ্গীত জীবনের নানা ঘটনা। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদ-উল-ফিতরে।