মির্জা ফখরুল হাসপাতালে

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিত্সার জন্য মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ নেয়া হয়েছে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাসির আহমেদ জানান, মির্জা ফখরুল অসুস্থ বোধ করায় কারা চিকিত্সকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সকাল আটটার দিকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে মির্জা ফখরুলকে ঢাকার বিএসএমএমইউতে পাঠানো হয়।
 
গাড়ি পোড়ানো মামলার আসামি হিসেবে মির্জা ফখরুল গাজীপুরস্থ কাশিমপুর কারাগার-২-এ বন্দী রয়েছেন। তাকে কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আইবিএস, হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি। গত রবিবার কাশিমপুর কারাগারে ফখরুলের সঙ্গে দেখা করেন তার স্ত্রী রাহাত আরা।