আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ট্রট

 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জোনাথন ট্রট। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে দলের পরাজয়ের পর তিনি এ সিদ্ধান্ত নিলেন। তবে ঘরোয়া লিগের খেলা চালিয়ে যাবেন তিনি।
 
৫২ টেস্ট খেলা এই ইংলিশ ব্যাটসম্যানের শেষটা আদৌ ভালো হয়নি। শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে করেছেন শূন্য রান। আর দ্বিতীয় ইনিংসে থেমেছেন মাত্র ৯ রানে।