নিজ মাঠে জয় পেলো কলকাতা

আইপিএলে নিজেদের মাঠে বোলারদের দাপটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৩৫ রানের জয় তুলে নেয় গৌতম গম্ভীরের দল কলকাতা।
 
সোমবার টসে হেরে নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে তারা।
 
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে মনিষ পাণ্ডের ব্যাট থেকে। হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার ও করণ শর্মা ২টি করে উইকেট নেন।
 
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে নামা হায়দ্রাবাদ শুরুতেই হারায় অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে । আর কেউ ব্যাটিং ঝড় তুলতে না পারায় ৯ উইকেটে ১৩২ রানে থেমে যায় ওয়ার্নারের দল। কলকাতার উমেশ যাদব ও ব্র্যাড হগ ২টি করে উইকেট নেন।

আইপিএলের চলতি আসরে এটি কলকাতার পঞ্চম জয়। অন্যদিকে চলতি আসরেই পঞ্চম হারের স্বাদ পেল হায়দ্রাবাদ।