বেনাপোলে বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ব্যাপারে কাউকে আটক করা যায় নি।
 
মঙ্গলবার সকাল ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা মাঠ থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করা হয়। 
 
বিজিবি সদস্যরা জানায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল সংখ্যক কচ্ছপের একটি চালান নিয়ে এপারে আসছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৩৬১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা। 
উদ্ধার হওয়া কচ্ছপগুলো বন ও পরিবেশ বিভাগের হাতে তুলে দেয়া হবে।