নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে দুই প্রতিপক্ষের সংঘর্ষে ধানু মিয়া (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধানু মিয়া ও তার সঙ্গীরা ভোর বেলায় জমিতে ধান কাটতে গেলে তারই প্রতিপক্ষ ডা. আমির হোসেনের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ধানু মিয়ার ও তার লোকদের ওপর হামলা চালায়। হামলায় ধানু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া মুনসুর আলী (২৬), আমছর আলী (২২) রহম আলী (২৪) ফারুক (৪২), খোদেজা খাতুন (৩২), সরাফত আলী (৪০), ওয়াহিদ (৩৫), মোরশেদ (৩২) আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আমছর আলী ও রহম আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের কলমাকান্দা হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। নিহত ধানু মিয়া স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী। কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, এ ব্যাপারে মামলা থানায় মামলা হয়েছে।