হাতিরপুলের ইস্টার্ন প্লাজায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মার্কেট বন্ধ ছিল। দুপুর সোয়া দুইটায় আগুনের ঘটনায় নিরাপত্তা প্রহরীরা নিচতলা থেকে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
 
জানা গেছে, মার্কেটের নিচ তলায় এক্সেলেটারে (চলামান সিঁড়ি) আগুন লাগে। প্রায় ১০ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করছে ফায়ার সির্ভস।